খেলাঘরখেলাঘর

মজার পাতা

মজার পাতা

বলো তো দেখি কী –

১.  শরতের কাশফুল ফুটে থাকে বনে,
     দেখা তার পাওয়া যায় প্রথম বিহনে,
     তিনে মিলে সুনীল বর্ণে হয় প্রতিভাত
     বলো দেখি. কি নামেতে হয় পরিচিত?

 

২.  দস্যু এক ছিলো জানি সেই পুরা কালে,
     চারিবর্নে নাম তার জানে যে সকলে,
     সেই নামে পরিচিত মহা জলরাশি,       
     নাম বলো শুনে তাহা আনন্দেতে ভাসি।

     

৩. কর্ম তার অগ্র ভাগে দুইটি অক্ষরে,
    জীবন যাহাকে বলে, শেষ দু’ অক্ষরে,
    কিন্তু তিনটি হয় বর্ণ নামেতে যাহার
    ভেবে চিন্তে বলো দেখি, নাম কি তাহার?

  

৪. তাল পাবে শুরু আর শেষের অক্ষরে,
    প্রথম দুইটি নিলে মাথায় তা পরে,
    শেষের  তিনেতে কিন্তু পাবে অট্টালিকা,
    পাঁচটি অক্ষরে নাম ইতিহাসে লেখা ।

           

৫. ধাঁধা শক্ত নয়, নাম চার অক্ষরে জানি, 
     দ্বিতীয় তৃতীয়ে কিন্তু পরাজয় মানি, 
     মহাকাশে অবস্থান বিজ্ঞানেতে কহে,
     নক্ষত্রের মেলা দেখি বিশ্বের প্রবাহে।


   

তোমার বন্ধুদের জানাও

FacebookMySpaceTwitterDiggDeliciousStumbleuponGoogle BookmarksRedditNewsvineTechnoratiLinkedinMixxRSS Feed

তোমার মতামত

ইচ্ছামতীর এই সংখ্যা কেম লাগছে, জানাও আমাদের ব্লগের এই পাতায়